পোস্টগুলি

Cricket লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিশ্বকাপে 'শেষ' ভারত! বাড়ি ফিরেই আত্মহত্যার সিদ্ধান্ত রাহুলের, খেলা পাগল ছেলের কাণ্ডে 'থ' সবাই

ছবি
নেশনহান্ট ডেস্ক : ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়েছে ভারত। অবিশ্বাস্য এই পরাজয় অনেকের কাছেই বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই আবহে মর্মান্তিক একটি খবর উঠে আসছে বাঁকুড়ার বেলিয়াতোড় অঞ্চল থেকে। জানা যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের পরাজয় মেনে নিতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। পাড়ায় ‘ক্রিকেট পাগল’ নামে পরিচিত এই কিশোরের নাম রাহুল লোহার। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের ছায়া নেমে এসেছে গোটা অঞ্চল জুড়ে। সূত্রের খবর, রাহুল লোহারের বাস ছিল বেলিয়াতোড় অঞ্চলের সিনেমা হল এলাকায়। অন্যের দোকানে কাজ করত রাহুল। তবে শত কাজের মাঝেও নিয়মিত ক্রিকেটে চোখ থাকত তার। ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের হাতে ট্রফি দেখার জন্য উন্মুখ হয়েছিল সে।  আরোও পড়ুন :  নয়া রেলপথ চালুর ইঙ্গিত বাংলায়! জোরকদমে চলছে কাজ, কপাল খুলবে এই রুটের যাত্রীদের পাড়ার মাঠে বিশ্বকাপ ফাইনালের দিন তার উন্মাদনা ছিল দেখার মতো। সকাল থেকেই তাকে দেখা যায় বিরাট-শামিদের পোস্টার হাতে সে ঘুরে বেড়াচ্ছে। আবার কখনো মালা পরিয়ে দিচ্ছে খেলোয়াড়দের ছবিতে। এরপর খেলা ...

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানি ক্রিকেটে আলোড়ন! দল ছাড়লেন এই কিংবদন্তি

নেশন হান্ট ডেস্ক: এবারের মতো বিশ্বকাপের (World Cup) স্বপ্ন অধরাই থেকে গেল পাকিস্তানের (Pakistan) কাছে। শুধু তাই নয়, বিশ্বকাপের মতো বড় ক্ষেত্রে খারাপ পারফরম্যান্সের পর পাকিস্তান দল ইতিমধ্যেই দেশে ফিরেছে। তবে, দেশে পৌঁছনোর সাথে সাথেই এবার পাকিস্তানি ক্রিকেটে আলোড়ন সৃষ্টি হল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের ক্রিকেট দল ছেড়েছেন এক তারকা খেলোয়াড়। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার মর্নি মর্কেল পদত্যাগ করেছেন। উল্লেখ্য যে, ২০২৩ সালের জুন মাসে মর্নি মর্কেল পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন। তাঁকে ৬ মাসের জন্য পাকিস্তান দলের বোলিং কোচ করা হয়। এদিকে, শাহীন আফ্রিদি ছাড়া অন্য পাকিস্তানি বোলাররা এই বিশ্বকাপে প্রভাব ফেলতে পারেননি। Morne Morkel resigns as Pakistan bowling coach Details here ⤵️ https://t.co/El3BgWVbjh — PCB Media (@TheRealPCBMedia) November 13, 2023 পাশাপাশি, পাকিস্তানের বোলারদের ফ্লপ হওয়ার বিষয়টিও বিশ্বকাপে তাঁদের খারাপ পারফরম্যান্সের একটি গুরুত্বপূর্ণ কারণ। পয়েন্ট টেবিল...