পোস্টগুলি

International লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

লাগবে না ভিসা, ভারত থেকে মালয়েশিয়া যাওয়া এখন আরও সোজা! হয়ে গেল বড় ঘোষণা

ছবি
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। বিশেষ করে দেশের (India) ভ্রমণ পিপাসুদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর। এমনিতেই ভারতীয়দের কাছে বিদেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অন্যতম ট্রাভেল ডেস্টিনেশন হল মালয়েশিয়া (Malaysia)। এমনকি, দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশে রয়েছে বহু ভারতীয় বংশোদ্ভূতদের বাসও। এমতাবস্থায়, রবিবার রাতে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। তিনি জানিয়েছেন যে, এবার থেকে ভারতীয় পর্যটকরা বিনা ভিসাতেই মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। শুধু তাই নয়, ইব্রাহিম আরও জানান ভারত থেকে বিনা ভিসায় মালয়েশিয়ায় গিয়ে ভারতীয়রা সর্বোচ্চ ১ মাস পর্যন্ত থাকতে পারবেন। এদিকে, আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম। অর্থাৎ, আগামী মাসের শুরু থেকেই ভারতীয়রা বিনা ভিসাতেই সফর করতে পারবেন মালয়েশিয়াতে। উল্লেখ্য যে, এর আগে পর্যটন ক্ষেত্র থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে থাইল্যান্ড জানিয়েছিল, ভারতীয়দের বিনামূল্যে ভিসা দেওয়া হবে। এমতাবস্থায়, গত ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ সুযোগ। যেটি বজায় থাকবে আগামী বছরের ১০ মে পর্যন্ত। এবার ভারতীয়রা বিনা ভিসাতেই পৌঁছতে পারবেন মা...

মহাসঙ্কটে জিনপিং! বিদেশি ব্যবসায়ীরা দ্রুত তুলে নিচ্ছে টাকা, শীঘ্রই বাজার থেকে বিদায় নেবে চিনা পণ্য?

ছবি
নেশন হান্ট ডেস্ক: বড়সড় সঙ্কটের সম্মুখীন চিন (China)। জানা গিয়েছে, সেদেশে বিদেশি ব্যবসা ক্রমবর্ধমানভাবে অর্থ তুলে নিচ্ছে এবং সেখানে বিনিয়োগ কমিয়ে দিচ্ছে। সরকারি পরিসংখ্যানকে উদ্ধৃত করে গত মঙ্গলবার সংবাদমাধ্যমের রিপোর্টে এই বিষয়টি উপস্থাপিত করা হয়েছে। বিবিসির রিপোর্টে বলা হয়েছে, দেশটির মন্থর অর্থনীতি, নিম্ন সুদের হার এবং আমেরিকার সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা ওই দেশের অর্থনৈতিক সম্ভাবনার বিষয়ে সন্দেহ তৈরি করেছে। এদিকে, চলতি সপ্তাহে সবার চোখ থাকবে চিন ও আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। এই প্রসঙ্গে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) নিক ম্যারো জানিয়েছেন, ভূ-রাজনৈতিক ঝুঁকি, দেশীয় নীতির অনিশ্চয়তা এবং ধীর বৃদ্ধির উদ্বেগ কোম্পানিগুলিকে বিকল্প বাজারের কথা ভাবতে বাধ্য করছে। বিবিসির রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষ থেকে তিন মাসে চিনে বৈদেশিক বিনিয়োগে ১১.৮ বিলিয়ন ডলারের পতন হয়েছে। এটা থেকে স্পষ্ট, বিদেশি কোম্পানিগুলি তাদের মুনাফা আর চিনে বিনিয়োগ করছে না। বরং তারা অর্থ দেশের বাইরে নিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে সুইস শিল্প যন্ত্রপাতি প্রস্তুতকারক ওয়েরলিকনের একজন মুখপ...

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানি ক্রিকেটে আলোড়ন! দল ছাড়লেন এই কিংবদন্তি

নেশন হান্ট ডেস্ক: এবারের মতো বিশ্বকাপের (World Cup) স্বপ্ন অধরাই থেকে গেল পাকিস্তানের (Pakistan) কাছে। শুধু তাই নয়, বিশ্বকাপের মতো বড় ক্ষেত্রে খারাপ পারফরম্যান্সের পর পাকিস্তান দল ইতিমধ্যেই দেশে ফিরেছে। তবে, দেশে পৌঁছনোর সাথে সাথেই এবার পাকিস্তানি ক্রিকেটে আলোড়ন সৃষ্টি হল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের ক্রিকেট দল ছেড়েছেন এক তারকা খেলোয়াড়। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার মর্নি মর্কেল পদত্যাগ করেছেন। উল্লেখ্য যে, ২০২৩ সালের জুন মাসে মর্নি মর্কেল পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন। তাঁকে ৬ মাসের জন্য পাকিস্তান দলের বোলিং কোচ করা হয়। এদিকে, শাহীন আফ্রিদি ছাড়া অন্য পাকিস্তানি বোলাররা এই বিশ্বকাপে প্রভাব ফেলতে পারেননি। Morne Morkel resigns as Pakistan bowling coach Details here ⤵️ https://t.co/El3BgWVbjh — PCB Media (@TheRealPCBMedia) November 13, 2023 পাশাপাশি, পাকিস্তানের বোলারদের ফ্লপ হওয়ার বিষয়টিও বিশ্বকাপে তাঁদের খারাপ পারফরম্যান্সের একটি গুরুত্বপূর্ণ কারণ। পয়েন্ট টেবিল...

২৩ বছরের হাঁটুর বয়সী নাতিকে বিয়ে ৯১-র বৃদ্ধার! তারপরেই বড় টুইস্ট, চমকে দেবে এই "প্রেমের কাহিনি"

ছবি
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার (Social Media) যুগে প্রায়শই এমন কিছু খবর সামনে আসে যেগুলি অবাক করে দেয় প্রত্যেককেই। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে বিবাহ (Marriage) সংক্রান্ত বিষয়েও নজিরবিহীন সব ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেই রেশ বজায় রেখেই এবার এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যেটি জানার পর স্তম্ভিত হবেন প্রত্যেকেই। মূলত আমরা যে বিষয়টি উপস্থাপিত করব সেটি আর্জেন্টিনা (Argentina) থেকে সামনে এসেছে। সেখানে ২৩ বছরের এক যুবক ৯১ বছর বয়সী এক বৃদ্ধাকে (সম্পর্কে যুবকের মাসি) বিয়ে করে ফেলেন। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে। সবথেকে চমকপ্রদ বিষয় হল, তাঁদের এই অদ্ভুত ভালোবাসার গল্পে রয়েছে এক বড় টুইস্টও। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ৯১ বছর বয়সী ইয়োলান্ডা টরেস আর পৃথিবীতে নেই। এদিকে, ২৩ বছর বয়সী মাউরিসিও ওসোলা পেশায় একজন আইনজীবী। তিনি এখন ইয়োলান্ডার পেনশন দাবি করেছেন। তিনি জানান, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তাঁদের বিয়ে হয়। কিন্তু মাত্র এক বছর পর এপ্রিলে ইয়োলান্ডা মারা যান। এমতাবস্...

এই দেশে অবতরণ করলেই ভারতীয়দের দিতে হয়ে ১ লক্ষের ট্যাক্স, কারণ জানলে হয়ে যাবেন "থ"

ছবি
নেশন হান্ট ডেস্ক: আপনি যদি একজন ভারতীয় (Indian) হন এবং মধ্য আমেরিকার (Central America) দেশগুলিতে ভ্রমণের পরিকল্পনা করে এই দেশের মধ্যে দিয়ে আমেরিকা যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আরও একবার ভেবে দেখতে হবে আপনাকে। কারণ, আমরা যে দেশটির বিষয়ে আপনাদের জানাবো সেটি একটি ছোট দেশ হলেও তারা এক সাহসী পদক্ষেপ নিয়েছে। মূলত, ওই দেশটি ভারত এবং আফ্রিকান দেশ থেকে আসা পর্যটকদের ওপর ট্যাক্স আরোপ করেছে। এমতাবস্থায়, মধ্য আমেরিকার ওই দেশটির নাম হল এল সালভাদোর (El Salvador)। ওই দেশটিতে অবতরণ করলেই আফ্রিকা বা ভারত থেকে আসা যাত্রীদের কাছ থেকে ১,০০০ ডলার অর্থাৎ প্রায় ৮৩,০০০ টাকা ট্যাক্স নেওয়া হয়। জানা গিয়েছে, মধ্য আমেরিকার দেশ দিয়ে আমেরিকায় অভিবাসন বন্ধ করার জন্য এই প্রচেষ্টা। পাশাপাশি, ভারত সহ আফ্রিকার ৫৭ টি দেশের পাসপোর্টে ভ্রমণকারীদের জন্য এই নিয়ম লাগু রয়েছে। এই প্রসঙ্গে এল সালভাদোরের পোর্ট অথরিটি গত ২০ অক্টোবর তাদের ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, ভারত সহ ৫০-টিরও বেশি আফ্রিকান দেশের যেকোনো একটির পাসপোর্টে ভ্রমণকারীদের ১,০০০ ডলার ট্যাক্স দিতে হবে। এছাড়া, ভ্যাটের পরিমাণ আলাদাভাবে দিতে ...