পোস্টগুলি

Partha Chatterjee লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

রবিবারে কী MLA গ্যালারি প্রেসিডেন্সি জেলে? বালু, পার্থ খেলা দেখলেও মানতে হবে এই বিশেষ 'রুলস্'

ছবি
নেশনহান্ট ডেস্ক : কলকাতার ইডেন গার্ডেন্সে গত কয়েকটি বিশ্বকাপ ম্যাচে বেশ কিছু নেতা মন্ত্রীকে দেখা গেছে গ্যালারিতে বসে খেলা দেখতে। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমও স্বস্ত্রীক দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ইডেন গার্ডেন্সে। এমনকি বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়েছিলেন ‘লাভলি বয় ‘  মদন মিত্রও। ফিরহাদ-মদনের একদা সতীর্থ পার্থ-জ্যোতিপ্রিয় জেলের বাইরে থাকলে হয়ত তারাও খেলা দেখতে যেতেন। কিন্তু ভিন্ন ভিন্ন দুর্নীতি মামলায় রাজ্যের এই মন্ত্রীরা এখন কারাবন্দি। প্রেসিডেন্সি জেলের পহেলা বাইশ ওয়ার্ডে এখন দিন কাটাচ্ছেন পার্থ, জ্যোতিপ্রিয়রা। জেলবন্দি রাজ্যের এই হেভিওয়েট নেতারা কি রবিবার প্রেসিডেন্সিতে বসে বিশ্বকাপের ফাইনাল দেখতে পারবেন? আরোও পড়ুন :  হাই স্পিড ২৬৮ কিমি! দেখে নিন ভারতের দ্রুততম ইলেকট্রিক বাইকের ফার্স্ট লুক, ফিচার্স দেখলে মাথা ঘুরে যাবে জেলের নিয়ম কী বলছে? পার্থ, বালুর পাশাপাশি একই ওয়ার্ডে বন্দি রয়েছেন পলাশিপাড়া ও বড়ঞার দুই তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও জীবনকৃষ্ণ সাহা। অনেকেই মজা করে প্রেসিডেন্সির ২২ নম্বর সেলকে এমএলএ ব্লক বলছেন। রবিবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে...

জেলেই জমল বালু-পার্থর গপ্পো! জ্যোতিপ্রিয়কে দেখেই 'গুরুত্বপূর্ণ' পরামর্শ প্রাক্তন শিক্ষামন্ত্রীর, যা বললেন...

ছবি
নেশনহান্ট ডেস্ক : লালন বলেছিলেন “মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সঙ্গে…,” মিলন হল, তবে এই মিলন সুখের নয়। এই দুই হেভি ওয়েটের মিলন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আমরা কথা বলছি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে। রাজ্যের এই দুই দাপুটে তৃণমূল নেতার বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গত বছর জুলাই মাসে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে প্রেসিডেন্সি জেলেই ঠিকানা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। আবার কিছুদিন আগে রেশন দুর্নীতি  মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আরোও পড়ুন :  মাত্র ১০ টাকাতেই ভুরিভোজ! অবাক লাগছে? টুক করে বেরিয়ে আসুন বাংলার এই রাজবাড়ী থেকে বর্তমানে জ্যোতিপ্রিয় মল্লিককেও নিয়ে আসা হয়েছে প্রেসিডেন্সি জেলে। সেই অর্থে তৃণমূলের এই দুই হেভি ওয়েট এখন পড়শি। তবে শুধু এক জেল নয়, জ্যোতিপ্রিয় ও পার্থ রয়েছেন প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডে পাশাপাশি সেলে। জানা গেছে জ্যোতি...