পোস্টগুলি

Train লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও

ছবি
নেশনহান্ট ডেস্ক : ভারতের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড ভারতীয় রেল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর যাতায়াতের অন্যতম সেরা মাধ্যম রেল ব্যবস্থা। ভারতীয় রেল আজ দেশের প্রতিটি কোণায় বিস্তার লাভ করেছে। যতদিন গেছে ততই ভারতীয় রেল নিজেদের ট্র্যাক ছড়িয়ে দিয়েছে গ্রাম থেকে মফস্বলে। এরই মধ্যে খবর আগামী বছরের শুরুতে ভারতীয় রেলের পক্ষ থেকে বড় উপহার পেতে চলেছে বাংলা। যাত্রীদের কথা মাথায় রেখে নতুন ট্রেন উপহার দিতে চলেছে সরকার। ভারতীয় রেলের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের জন্য বড় সুখবর উঠে আসছে। খুব শীঘ্রই দক্ষিণ দিনাজপুরের মানুষেরা রেলের পক্ষ থেকে এই উপহার পাবেন। নতুন বছরের শুরুতেই হয়ত নতুন ট্রেন উপহার পেতে চলেছেন দক্ষিণ দিনাজপুরের মানুষেরা। আরোও পড়ুন :  মাত্র ২ ঘন্টায় হাওড়া থেকে NJP! অবাক হচ্ছেন? দেখুন, দেশের প্রথম বুলেট ট্রেন চলবে কোন রুটে রেলের পক্ষ থেকে ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়ে গেছে। রেলের পক্ষ থেকে সেই জায়গাও পরিদর্শন করা হয়েছে। সম্প্রতি বালুরঘাটে এসেছিলেন উত্তর-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। তিনি পরিদর্শন করেছেন বালুরঘাট রেলস্টেশনের সিটিং ও সিলেকশন লা...

ধূমপায়ীদের মাথায় বাজ! এবার ট্রেনে লুকিয়ে সিগারেট ধরালেই বিপদ, থেমে যাবে 'নিজে থেকেই'

ছবি
নেশনহান্ট ডেস্ক : ভারতীয় রেলকে দেশের পরিবহনের মেরুদন্ড বলা হয়। ব্রিটিশ আমলে যে রেলের গোড়াপত্তন হয়েছিল, সেই রেল নেটওয়ার্ক আজ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। স্থানীয় লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর গন্তব্যে পৌঁছানোর প্রধান হাতিয়ার এই ট্রেন ব্যবস্থা। ভারতীয় রেলওয়ে (Indian Railways) প্রতিনিয়ত নিজেদেরকে আরও আপগ্রেড করার চেষ্টা করছে। তবে এমন কিছু নিয়ম প্রত্যেক যাত্রীকেও মানতে হয় যা আমাদের কর্তব্য। এগুলির মধ্যে অন্যতম হল ট্রেনের মধ্যে ধূমপান না করা। তবে এমন বহু যাত্রী রয়েছেন যারা লুকিয়ে ট্রেনের বাথরুমে ধূমপান করেন। আরোও পড়ুন :  সামনেই বিয়ে? অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি, নাহলেই জীবন হবে অন্ধকার, কি বলছে চাণক্য নীতি? কিন্তু এবার থেকে লুকিয়ে বাথরুমে গিয়ে ধূমপান করলে স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে ‘ভেসডা’ (ভেরি ইজিলি স্মোক ডিটেনশন অ্যাপারেটর) বসানো হয়েছে শিয়ালদা ডিভিশনের দূরপাল্লার ট্রেনে। ধোঁয়া পেলেই ট্রেন থামিয়ে দেবে এই ভেসডা। অনেক সময় দেখা যায় সিগারেটের আগুন থেকে ঘটে যাচ্ছে বড় ধর...