পোস্টগুলি

Route লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও

ছবি
নেশনহান্ট ডেস্ক : ভারতের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড ভারতীয় রেল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর যাতায়াতের অন্যতম সেরা মাধ্যম রেল ব্যবস্থা। ভারতীয় রেল আজ দেশের প্রতিটি কোণায় বিস্তার লাভ করেছে। যতদিন গেছে ততই ভারতীয় রেল নিজেদের ট্র্যাক ছড়িয়ে দিয়েছে গ্রাম থেকে মফস্বলে। এরই মধ্যে খবর আগামী বছরের শুরুতে ভারতীয় রেলের পক্ষ থেকে বড় উপহার পেতে চলেছে বাংলা। যাত্রীদের কথা মাথায় রেখে নতুন ট্রেন উপহার দিতে চলেছে সরকার। ভারতীয় রেলের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের জন্য বড় সুখবর উঠে আসছে। খুব শীঘ্রই দক্ষিণ দিনাজপুরের মানুষেরা রেলের পক্ষ থেকে এই উপহার পাবেন। নতুন বছরের শুরুতেই হয়ত নতুন ট্রেন উপহার পেতে চলেছেন দক্ষিণ দিনাজপুরের মানুষেরা। আরোও পড়ুন :  মাত্র ২ ঘন্টায় হাওড়া থেকে NJP! অবাক হচ্ছেন? দেখুন, দেশের প্রথম বুলেট ট্রেন চলবে কোন রুটে রেলের পক্ষ থেকে ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়ে গেছে। রেলের পক্ষ থেকে সেই জায়গাও পরিদর্শন করা হয়েছে। সম্প্রতি বালুরঘাটে এসেছিলেন উত্তর-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। তিনি পরিদর্শন করেছেন বালুরঘাট রেলস্টেশনের সিটিং ও সিলেকশন লা...

একটানা ৮ মাস! বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, রোজকার যাতায়াতের জন্য কোন রুট ধরবেন ?

ছবি
নেশনহান্ট ডেস্ক : প্রায় আট মাস একটানা যান নিয়ন্ত্রণ করা হবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hoogly Bridge) বা বিদ্যাসাগর সেতুতে। আগামীকাল থেকে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে দ্বিতীয় হুগলি সেতুতে। তার আগে বুধবার থেকে বিশাল পরিমাণ পরিবর্তন আসতে চলেছে রুটগুলিতে। বুধবার থেকে দ্বিতীয় হুগলির সেতুতে বন্ধ করে দেওয়া হবে ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়ি। হয়রানি কমাতে পুলিশের পক্ষ থেকে কিছু বিকল্প রাস্তার সন্ধান দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি। যে ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলি ডি এল খান রোডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে আসবে সেগুলি হসপিটাল রোড, কে পি রোড, ডাফরিন রোড, মেয়ো রোড হয়ে এসপ্ল্যানেড ক্রসিং, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পার করে পাঠিয়ে দেওয়া হবে নিবেদিতা সেতুতে।  আরোও পড়ুন :  ‘জগদ্ধাত্রী’ দেখতে চন্দননগর তো যান! কিন্তু এই পুজোর সূচনা কিভাবে জানেন? এক্সাইড ক্রসিং থেকে এজেসি বোস রোড হয়ে আসা ভারী ও মাঝারি পণ্যবাহী গাড়িগুলিকে নিবেদিতা সেতু দিয়ে পার করানো হবে জওহরলাল নেহরু রোড, ডোরিনা ক্রসিং, সি আর এভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড় পার করে টালা ব্রিজ, ডানলপ ক্রসিং হয়ে। পোর্টের দিক...