পোস্টগুলি

WhatsApp লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্যবহার না করলে কতদিনে নিষ্ক্রিয় হবে সিম? ডিলিট হয়ে যাবে WhatsApp'ও! বড়সড় ঘোষণা TRAI'র

ছবি
নেশনহান্ট ডেস্ক: বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। এমন মানুষ এখন খুঁজে পাওয়া দায় যিনি whatsapp ব্যবহার করেন না। ট্রাই (Telecom Regulatory Authority of India) এবং সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) মধ্যে মোবাইল নম্বর ও whatsapp নিয়ে বেশ কিছুদিন ধরে টানাপোড়ন চলছিল। দেশের সর্বোচ্চ আদালত সম্প্রতি এই বিষয়ে একটি বড় রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় সম্পর্কে প্রত্যেক whatsapp ব্যবহারকারীর অবগত থাকা উচিত। সাধারণত একটি মোবাইল নম্বর ৯০ দিন ব্যবহার না করলে সেটি নিষ্ক্রিয় হয়ে যায়। অপরদিকে ৪৫ দিন নিষ্ক্রিয় থাকার পর অন্য কোনও ডিভাইসে যদি অ্যাকাউন্ট অ্যাকটিভ থাকে তাহলে whatsapp মুছে দেয় পুরনো ডেটা।  আরোও পড়ুন :  রেশন দুর্নীতির সাথে পশুখাদ্য কেলেঙ্কারির যোগ!কিভাবে এক হল বাংলা-বিহার? ED যা বললো… একটি মামলার শুনানিতে হলফনামা দেওয়ার সময় ট্রাই এই কথাই জানিয়েছে সুপ্রিমকোর্টকে। তামিলনাড়ুর আইনজীবী রাজেশ্বরীর দায়ের করা রিট পিটিশন গ্রহণ করতে অস্বীকার করেছেন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ। মোবাইল নম্বর নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর ...

মুশকিল আসান, পর্যটকদের সুবিধার্থে বিরাট পদক্ষেপ নিল দিঘা প্রশাসন! ঠকবেন না আর কেউ

ছবি
নেশনহান্ট ডেস্ক : দিঘায় ঘুরতে গিয়ে অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়েন পর্যটকেরা। কোনও পর্যটকদের দাবি থাকে প্যাকেটজাত দ্রব্যের দাম বেশি নেওয়া হচ্ছে, আবার কোনও পর্যটকের দাবি আচমকা বাড়িয়ে দেওয়া হয়েছে হোটেলের ভাড়া। টোটো চালকরা পর্যটকদের দেখলে অনেকটাই বাড়িয়ে দেন তাদের ভাড়া। বেড়াতে গিয়ে এই সব সমস্যার সম্মুখীন হলে অনেকেই পুলিশের দ্বারস্থ হন। তবে এবার পর্যটকদের সমস্যার সমাধানের উদ্দেশ্যে চালু করা হল বিশেষ whatsapp পরিষেবা। এই পরিষেবা চালু করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ (ডিএসডিএ)। Whatsapp নম্বরটি হল ৭৫০১২৯৫০০১। ইতিমধ্যেই এই ব্যাপারে প্রচার শুরু করা হয়েছে। আরোও পড়ুন :  কপাল খুলছে রাজ্যবাসীর! ২ লাখ মানুষকে ৫ লাখ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার, কারা পাবেন সুবিধা ? ডিএসডিএ বলছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরটি পর্যটকদের খুব কাজে আসবে। পর্যটকদের সমস্যার সমাধান হবে এর মাধ্যমে। দিঘায় এসে পর্যটকরা সমস্যার সম্মুখীন হলে এই নাম্বারে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে পর্ষদের পক্ষ থেকে। পর্ষদ জানিয়েছে, উন্নয়ন পর্ষদ দপ্তরের পক্ষ থেকে এই হোয়াটসঅ্যাপ নম্বরটিতে নজরদার...