পোস্টগুলি

উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ, এবার আসানসোল থেকে স্যাট করে শিলিগুড়ি! শুরু নয়া বাস পরিষেবা

ছবি
নেশনহান্ট ডেস্ক : যাত্রীদের কথা মাথায় রেখে একটি বড় উদ্যোগ নিল দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বা এসবিএসটিসি। সংস্থার পক্ষ থেকে চালু করা হল দুটি নতুন বাস। আসানসোল–শিলিগুড়ির মধ্যে এই দুটি ডিলাক্স বাস চলাচল করবে। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরো মসৃণ করতে পরিবহন সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গাপুর, সিউড়ি, মালদা হয়ে বাস দুটি যাতায়াত করবে। আসানসোলের জিটি রোডের হটন রোড সংলগ্ন সিটি বাসস্ট্যান্ডে রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবুজ পতাকা নাড়িয়ে বাস দুটি উদ্বোধন করেন আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। এই অনুষ্ঠানে মলয় ঘটক বলেন, আসানসোলের পাশাপাশি গোটা পশ্চিম বর্ধমান জেলায় উন্নয়নমূলক কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরোও পড়ুন :  জলপথে এবার সহজেই‌ চলে যান কলকাতা টু হাজারদুয়ারি! বিদেশিদের কাছে নয়া আকর্ষণের কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ এসবিএসটিসির মাধ্যমে অন্যান্য সড়ক পথের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দূর্গাপুরের। সরকারিভাবে পরিকাঠামো উন্নত করা হয়েছে আসানসোলে জেলা হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ একাধিক সরকারি জায়গ...

জলপথে এবার সহজেই‌ চলে যান কলকাতা টু হাজারদুয়ারি! বিদেশিদের কাছে নয়া আকর্ষণের কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ

ছবি
নেশনহান্ট ডেস্ক : মুর্শিদাবাদ জেলা বাংলার এক ঐতিহাসিক স্থান। নবাবের শহর মুর্শিদাবাদের সুখ্যাতি দেশ ছেড়ে পৌঁছে গেছে বিদেশের মাটিতে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে শীতল আবহাওয়া বিরাজ করতে শুরু করে দিয়েছে। পুরোপুরি ঠান্ডা না পরলেও বাতাসে একটা হিমেল ভাব অনুভব করা যাচ্ছে। আর এই শীতের শুরুতেই বিদেশী পর্যটকদের কাছে ফের একবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নবাবের জেলা মুর্শিদাবাদ। শীতের শুরুতেই বিদেশি পর্যটকদের মুর্শিদাবাদে আনাগোনা শুরু হতেই হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের মুখে। মুর্শিদাবাদে কিছুদিন আগে জলপথে ঘুরতে আসেন ২৯ সদস্যের একটি বিদেশীর পর্যটকের দল। দুদিনের ট্রিপে এই বিদেশী পর্যটকদের দল ঘুরে দেখে মুর্শিদাবাদের বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য। আরোও পড়ুন:  এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও বাবুঘাট থেকে জলপথে মুর্শিদাবাদ যাওয়ার ব্যবস্থা চালু হতে মুর্শিদাবাদের প্রতি আগ্রহ বাড়ছে বিদেশী পর্যটকদের। ক্রুজে করে বিদেশি পর্যটকেরা মুর্শিদাবাদ ভ্রমণে বিশেষ আগ্রহী। ২২ জন সদস্যের একটি বিদেশী পর্যটকের দল শনিবার ঘুরে দেখেন সাবেক নবাবি তালুক মুর্শিদাবাদের দর্শনীয় স...

বঙ্গোপসাগরে আজই নিম্নচাপের সৃষ্টি, হতে পারে ঘূর্ণিঝড়ও! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট

ছবি
নেশনহান্ট ডেস্ক : বেশ কয়েকদিন ধরে বেশ শীতল অনুভূতি বিরাজ করছে গোটা রাজ্য জুড়ে। বিগত কয়েকদিনে রাজ্যে দেখা গেছে তাপমাত্রার পারদের পতন। কলকাতার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করেছে বিস্তীর্ণ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে। এই অবস্থায় ফের একবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের অধিকর্তারা আজ থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের শুষ্ক আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটতে শুরু করবে আজ থেকে। এখন অনেকের মনে প্রশ্ন তাহলে কি ফের রাজ্যে হতে চলেছে বৃষ্টি? ফের একবার কি বাংলা জুড়ে শুরু হবে নিম্নচাপের দাপট? আরোও পড়ুন :  এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও নভেম্বরের শেষে ফের একবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, একটি নিম্নচাপ আজ তৈরি হতে পারে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে। ঘূর্ণাবর্ত দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ থাইল্যান্ড সাগরে। এই ঘূর্ণাবর্তের ফলে আগামী ১২ ঘন্টায় নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এর থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়েরও। আরোও পড়ুন :  ISRO’র মিশনেই ভাগ্যবদল, চন্দ্র...

ভাগ হল বচ্চন বাড়ির সম্পত্তি! বিগ বি'র সাধের 'প্রতীক্ষা' চলে গেল মেয়ের হাতে, দাম জানেন ?

ছবি
নেশনহান্ট ডেস্ক : বচ্চন পরিবারকে নিয়ে ভারতীয়দের মধ্যে উন্মাদনা কম নয়। এই পরিবারের প্রত্যেকটি স্টার থাকেন চিরকাল খবরের হেডলাইন্সে। তবে যত দিন যাচ্ছে বচ্চন পরিবারের অন্দরমহল যেন আরো রহস্যময় হয়ে উঠছে। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন অধিকাংশ সময় কাটাচ্ছেন তার বাপের বাড়িতে। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সম্পর্কে কিছু একটা সমস্যা রয়েছে বলে খবর রটছিল চারপাশে। আবার ঐশ্বর্য উপস্থিত ছিলেন না বচ্চন পরিবারের দীপাবলীর পুজোতে। তবে এই আবহে আরও একটি নতুন খবর উঠে আসছে। শোনা যাচ্ছে অমিতাভ বচ্চন তার সাধের ‘প্রতীক্ষা’ লিখে দিয়েছেন মেয়ে শ্বেতাকে। আরোও পড়ুন :  এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও এই বাংলোটি অমিতাভকে উপহার দিয়েছিলেন তার বাবা হরিবংশ রাই বচ্চন। অমিতাভের প্রথম সম্পত্তি বলা যেতে পারে এটিকে। বাবা মায়ের সাথে এই বাড়িতেই থাকতেন অমিতাভ। মূলত দুটি অংশ রয়েছে প্রতীক্ষায়। একটি ৮৯০.৪৭ স্কোয়্যার ফুট ও আরেকটি ৬৭৪ স্কোয়্যার ফুটের। জানা যাচ্ছে এই গিফট ডিড স্বাক্ষরিত হয়েছে গত ৮ নভেম্ব...

এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও

ছবি
নেশনহান্ট ডেস্ক : ভারতের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড ভারতীয় রেল। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর যাতায়াতের অন্যতম সেরা মাধ্যম রেল ব্যবস্থা। ভারতীয় রেল আজ দেশের প্রতিটি কোণায় বিস্তার লাভ করেছে। যতদিন গেছে ততই ভারতীয় রেল নিজেদের ট্র্যাক ছড়িয়ে দিয়েছে গ্রাম থেকে মফস্বলে। এরই মধ্যে খবর আগামী বছরের শুরুতে ভারতীয় রেলের পক্ষ থেকে বড় উপহার পেতে চলেছে বাংলা। যাত্রীদের কথা মাথায় রেখে নতুন ট্রেন উপহার দিতে চলেছে সরকার। ভারতীয় রেলের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দাদের জন্য বড় সুখবর উঠে আসছে। খুব শীঘ্রই দক্ষিণ দিনাজপুরের মানুষেরা রেলের পক্ষ থেকে এই উপহার পাবেন। নতুন বছরের শুরুতেই হয়ত নতুন ট্রেন উপহার পেতে চলেছেন দক্ষিণ দিনাজপুরের মানুষেরা। আরোও পড়ুন :  মাত্র ২ ঘন্টায় হাওড়া থেকে NJP! অবাক হচ্ছেন? দেখুন, দেশের প্রথম বুলেট ট্রেন চলবে কোন রুটে রেলের পক্ষ থেকে ইতিমধ্যে সেই কাজ শুরুও হয়ে গেছে। রেলের পক্ষ থেকে সেই জায়গাও পরিদর্শন করা হয়েছে। সম্প্রতি বালুরঘাটে এসেছিলেন উত্তর-পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। তিনি পরিদর্শন করেছেন বালুরঘাট রেলস্টেশনের সিটিং ও সিলেকশন লা...

মাত্র ২ ঘন্টায় হাওড়া থেকে NJP! অবাক হচ্ছেন? দেখুন, দেশের প্রথম বুলেট ট্রেন চলবে কোন রুটে

ছবি
নেশনহান্ট ডেস্ক : অবশেষে প্রত্যেক ভারতবাসীর অপেক্ষার অবসান হতে চলেছে। খুব শীঘ্রই দেশে চলতে শুরু করবে বুলেট ট্রেন। জোরকদমে সেই কাজ চলছে। অবশেষে ভারতের মাটিতে বুলেট ট্রেনের যাত্রা সত্যি হতে চলেছে। দেশের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) চালানোর জন্য কাজ হচ্ছে মুম্বই-আহমেদাবাদের মধ্যে। ২০১৭ সালে রেল সিদ্ধান্ত নেয় দেশের প্রথম বুলেট ট্রেন চালানো হবে আহমেদাবাদ-মুম্বাই করিডোরে। সেই প্রকল্পের কাজ দ্রুত গতিতে চলছে। এক মাসের মধ্যে তিনটি নদীর উপর সেতু তৈরি হয়ে গেছে গুজরাটে। ন্যাশনাল হাই স্পিড রেল করিডোরের (এনএইচএসআরসিএল) কর্মকর্তারা জানাচ্ছেন, ছয়টি নদী ছিল গুজরাটে। আরোও পড়ুন :  ISRO’র মিশনেই ভাগ্যবদল, চন্দ্রযান ৩ সফল হতেই ধনকুবের হয়ে গেলেন এই প্রৌঢ়! কাহিনী অবাক করবে এগুলি হল ভালসাদ জেলার পার এবং আওরঙ্গা, নভোসারি জেলার পূর্ণা, মিন্ধোলা, অম্বিকা এবং ভেঙ্গানিয়া। আড়াই বছর সময় লেগেছে ১০০ কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের এই সেতু তৈরি করতে। ১.০৮ লক্ষ কোটি টাকা রেল খরচ করছে মুম্বই-আমেদাবাদ হাই স্পিড রেল করিডোর তৈরি করতে।  আরোও পড়ুন :  শীত পড়তেই পাল্টি খাবে আবহাওয়া? বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজবে এই জ...

ISRO'র মিশনেই ভাগ্যবদল, চন্দ্রযান ৩ সফল হতেই ধনকুবের হয়ে গেলেন এই প্রৌঢ়! কাহিনী অবাক করবে

ছবি
নেশনহান্ট ডেস্ক : ভারতের মহাকাশ গবেষণার নতুন দিগন্ত খুলে দিয়েছে চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ এর সাফল্যের পর ভারতের মহাকাশ সংস্থা সৃষ্টি করেছে নতুন ইতিহাস। এই মিশনের সফলতায় ভারত সারা বিশ্বের মহাকাশ গবেষণায় পেয়েছে চূড়ান্ত সম্মান। তবে ইসরোর চন্দ্রযান ৩ প্রজেক্টে কপাল খুলে গিয়েছে এক ইঞ্জিনিয়ার রমেশ কুনহিকান্নানেরও। মাইসোরের কেইনস টেকনোলজির ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার ও প্রতিষ্ঠাতার কথা আমরা আলোচনা করছি আজ। চন্দ্রযান ৩ প্রকল্পে যন্ত্রপাতি সরবরাহ করার দায়িত্ব পেয়েছিল এই সংস্থা। মিশনের ইলেকট্রিক যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে। রোভার ও ল্যান্ডারের সাথে যে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি রয়েছে সেটি এই সংস্থার সরবরাহ করা। আরোও পড়ুন :  শীত পড়তেই পাল্টি খাবে আবহাওয়া? বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজবে এই জায়গাগুলো, বড়সড় আপডেট IMD’র এমনটাই প্রকাশ পেয়েছে ফোর্বসের রিপোর্টে। Kaynes Technology Ltd এর শেয়ার গত দশ মাসের মধ্যে তিন গুণ হয়েছে। চন্দ্রযান ৩ প্রকল্পের সফলতায় এই কোম্পানির ইঞ্জিনিয়ার ও প্রতিষ্ঠাতা এখন কোটিপতি। গত বছর নভেম্বর মাসের তুলনায় বর্তমানে এই কোম্পানির শেয়ার দর বৃদ্ধি...